মাহফুজ ইসাহাক ফন্ট পরিচিতি
মাঝারি ওজনের অক্ষরে নিচের দিকে প্যাঁচানো লেজ আর মাত্রায় ফুলেল টান। চিরকুট অক্ষরাঙ্গনার মতো অলংকৃত, তবে তার চেয়ে সংযত — তাই শিরোনামের পাশাপাশি দুই লাইনের লেখাতেও ব্যবহার করা যায়। ZIP-এ মাত্রালতার কোড ফাইলও আছে।
মাহফুজ ইসাহাক ফন্ট কোথায় ব্যবহার করবেন
- মাহফিল, সেমিনার ও আলোচনা সভার পোস্টার
- ইসলামিক বইয়ের প্রচ্ছদ
- শুভেচ্ছা ও অভিনন্দন পোস্টার
সুবিধা ও সীমাবদ্ধতা
সুবিধা
- অলংকৃত অথচ সহজে পড়া যায়
- মাত্রালতা দিয়ে শিরোনাম সাজানো যায়
- ইটালিক সহ ২টি স্টাইল
সীমাবদ্ধতা
- নিচের লেজের জন্য লাইনের ফাঁক বাড়াতে হয়
- শুধু ইউনিকোড
- আধুনিক বা টেক-ধাঁচের ডিজাইনে মানায় না
ZIP ফাইলে যা পাবেন
- ইউনিকোড ফন্ট ফাইল: ২টি (FL Mahfuj Isahak Unicode Italic.ttf, FL Mahfuj Isahak Unicode.ttf)
- আন্সি (বিজয়) ভার্সন: নেই — অভ্র বা বিজয়ের ইউনিকোড মোডে লিখুন
- মাত্রালতা / বিকল্প অক্ষরের কোড: Matralota Code.txt
- লাইসেন্স: Readme.txt — ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহারযোগ্য, তবে ফাইল পুনরায় বিতরণ করা যাবে না
কীভাবে ইনস্টল করবেন
উপরের ডাউনলোড বাটন থেকে ZIP ফাইলটি নামিয়ে Extract করুন, তারপর .ttf ফাইলে রাইট ক্লিক করে Install দিন। ফটোশপে লেখা ভেঙে গেলে বা কোন ফন্টের সাথে কোনটি মানায় জানতে পড়ুন ফটোশপের জন্য সেরা ১৫টি ফ্রি বাংলা ফন্ট।